মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রামে গোপন বৈঠক; পটিয়ার সাবেক চেয়ারম্যান আ:লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কাসেমকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। টানা কয়েক বার তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যানের দায়

চট্টগ্রামে গোপন বৈঠক; পটিয়ার সাবেক চেয়ারম্যান আ:লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কাসেমকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। টানা কয়েক বার তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। স্থানীয় রাজনীতিতে তিনি পলাতক সাবেক সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। এ ছাড়া তিনি পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরের জিইসি মোড় এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি গোপন বৈঠক চলছে—এমন তথ্যের ভিত্তিতে খুলশী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় আবুল কাসেমকে ঘটনাস্থলে পেয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার উপপরিদর্শক গোলাম মো. নাসিম বলেন, জিইসি মোড় এলাকায় একটি গোপন বৈঠক হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে আবুল কাসেমকে পাওয়া যায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কাসেমের বিরুদ্ধে পটিয়া, বাকলিয়াসহ বিভিন্ন থানায় প্রায় ডজনখানেক মামলা রয়েছে। দীর্ঘ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে ক্ষমতার প্রভাব বিস্তার, নির্যাতন ও হয়রানির নানা অভিযোগ ছিল। এসব অভিযোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছিল বলে জানিয়েছেন এলাকাবাসী। 

দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা এই নেতার এবার নগরের অভিজাত বাণিজ্যিক এলাকা জিইসি মোড় থেকে গোপন বৈঠক চলাকালে গ্রেপ্তারের ঘটনা পটিয়ার রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০