মূল লেখায় যান
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ · ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রামে সরকারি দুই দপ্তরের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ, বিস্ফোরিত হয়নি দুটি

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় সরকারি দুটি দপ্তরের সামনে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও পাশের ভূমি অফিস লক্ষ্য করে এসব বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুটি বিস্ফ

চট্টগ্রামে সরকারি দুই দপ্তরের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ, বিস্ফোরিত হয়নি দুটি

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় সরকারি দুটি দপ্তরের সামনে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও পাশের ভূমি অফিস লক্ষ্য করে এসব বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়নি। ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলজিইডি কার্যালয়ের সামনে নিক্ষেপ করা দুটি পেট্রোলবোমা বিস্ফোরিত হয়নি। অন্যদিকে ভূমি অফিসের সামনে নিক্ষেপ করা বোমাটি কয়েক সেকেন্ড জ্বলেছিল।

ওসি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আশপাশের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওপরের ফ্লাইওভার থেকে নিচে পেট্রোলবোমাগুলো নিক্ষেপ করা হয়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০