মূল লেখায় যান
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ · ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিক্ষিকার চোখে মলম লাগিয়ে সর্বস্ব লুট

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিনব কায়দায় অটোরিকশায় যাত্রীবেশে উঠে এক স্কুলশিক্ষিকার চোখে মলম লাগিয়ে সর্বস্ব লুটে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা তার ব্যবহৃত স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

সীতাকুণ্ডে শিক্ষিকার চোখে মলম লাগিয়ে সর্বস্ব লুট

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিনব কায়দায় অটোরিকশায় যাত্রীবেশে উঠে এক স্কুলশিক্ষিকার চোখে মলম লাগিয়ে সর্বস্ব লুটে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা তার ব্যবহৃত স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বাঁশবাড়িয়া বাজার থেকে বাড়বকুণ্ডে যাওয়ার পথে এই অপরাধ সংঘটিত হয়। ভুক্তভোগী কনিকা চৌধুরী বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং তার স্বামী বিজয় কুমার দে সীতাকুণ্ড থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে বিদ্যালয়ের কাজ শেষে বাড়বকুণ্ডে নিজের বাড়িতে ফেরার উদ্দেশ্যে বাঁশবাড়িয়া বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন শিক্ষিকা কনিকা চৌধুরী। ওই অটোরিকশার সামনের আসনে দুজন এবং পেছনের আসনে একজন যাত্রী আগে থেকেই বসা ছিলেন। গাড়িটি কিছু দূর যাওয়ার পর চালক হঠাৎ অটোরিকশা থামান এবং সামনের আসন থেকে এক যাত্রী পেছনে এসে বসেন। এরপর যাত্রীবেশী ওই ছিনতাইকারীরা আকস্মিক তার চোখে মলম বা চেতনানাশক জাতীয় কিছু লাগিয়ে জিম্মি করে ফেলে।

এ সময় তার সঙ্গে থাকা কানের দুল, স্বর্ণের আংটি, মুঠোফোন এবং নগদ আট হাজার টাকা জোরপূর্বক কেড়ে নেওয়া হয়। পরবর্তীতে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় তাকে অটোরিকশা থেকে নামিয়ে দ্রুত পালিয়ে যায় চক্রটি। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার স্বামী বিজয় কুমার দে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, শিক্ষিকার চোখে মলম লাগিয়ে ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০
সব খবর দেখুন