মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারাদেশ

ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে, চলছে জিজ্ঞাসাবাদ

চাটগাঁ নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা

ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে, চলছে জিজ্ঞাসাবাদ

চাটগাঁ নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত ডিবিসি কার্যালয়ে থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তার ওপর মব সৃষ্টির চেষ্টা হলে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।

তিনি সেখানে কেন গিয়েছিলেন, কী উদ্দেশ্যে গিয়েছিলেন তা জানাসহ অন্যান্য বিষয়ে কথা বলা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিডিয়া মো. আকতার হোসেন জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নিয়ে আনা হয়েছে।

তাকে আটক করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, ডিবি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হয়েছে।

তবে ডিবিসি সূত্র জানিয়েছে, নিউজরুম থেকে দুজন সাংবাদিককেও নিয়ে গেছে ডিবি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০