পুলিশের নিরস্ত্র পরিদর্শক পদ থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ। বর্তমানে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। এতে পুলিশের নিরস্ত্র পরিদর্শক পদ থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ৬৭ জন কর্মকর্তার তালিকায় জাকের হোসাইন মাহমুদের নাম রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
জানা যায়, জাকের হোসাইন মাহমুদ ১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ২০১০ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। এরপর হাটহাজারী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত), খাগড়াছড়িতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি, চকরিয়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত), কক্সবাজারে ডিবির ওসি, ট্যুরিস্ট পুলিশের ওসি, সিটিআই ইনচার্জ, ফটিকছড়ি থানার ওসি এবং এপিবিএন দায়িত্ব পালন করেন।
কর্মক্ষেত্রে দক্ষতা ও পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালের আগস্ট মাসে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারে বিশেষ অবদান রাখায় তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা লাভ করেন।
জাকের হোসাইন মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও দুই কন্যাসন্তানের জনক। তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়।
তাঁর এ পদোন্নতিতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও অভিনন্দন জানিয়েছেন অনেকে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।